1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের মো. ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা এবং পুলিশ সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করার লক্ষ্যে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন থাকার আহ্বান জানান। তিনি এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করেন এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবে আস্থার জায়গা তৈরি করার আহ্বান জানান।পুলিশ সুপার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত শোনেন। পাশাপাশি জীবনের লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে নিজের অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক নানা বাস্তব জীবনের গল্প শোনান, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...