1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

নেতৃত্বের দৌড়ে শীর্ষে ‘তারেক রহমানের কামান’ খ্যাত আমান

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাজনীতি প্রতিবেদক খোকন :-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ পুনর্গঠনের গুঞ্জন এখন তুঙ্গে। খুব শীঘ্রই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। আর এই নতুন কমিটিতে শীর্ষ পদ তথা কেন্দ্রীয় সভাপতির দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা ছাত্রনেতা আমান উল্লাহ আমান। দলটির নেতাকর্মীদের মুখে মুখে এখন শুধুই তাঁর নাম। দলীয় সূত্র ও নির্ভরযোগ্য তথ্যমতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত ও পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এই লড়াকু ছাত্রনেতা।

বিগত ১৭ বছর ধরে চলা রাজনৈতিক নিপীড়ন, বারবার কারা নির্যাতন ও গুমের শিকার হওয়া সত্ত্বেও আমান উল্লাহ আমান সংগঠনের প্রতি তাঁর আনুগত্য ও রাজপথের সক্রিয়তা বজায় রেখেছেন। নিজের জীবন বাজি রেখে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রভাগে থাকায় দলের অভ্যন্তরে তিনি ‘তারেক রহমানের কামান’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, মাঠপর্যায়ে আমানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন সহ্য করার মানসিকতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ কর্মীরা তাঁকে সভাপতি হিসেবে দেখতে চান। তৃণমূলের এক নেতা জানান, “যাঁরা রাজপথে জীবন বাজি রেখে লড়েছেন এবং গুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের হাতেই ছাত্রদলের নেতৃত্ব আসা উচিত। সেই দিক থেকে আমান উল্লাহ আমানই যোগ্য।

“রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একজন পরীক্ষিত এবং আপসহীন নেতার প্রয়োজন। তারেক রহমানও চান রাজপথের ত্যাগী ও নির্যাতিত নেতৃত্বকে সামনে নিয়ে আসতে। আর এই সমীকরণে আমান উল্লাহ আমানই এখন পর্যন্ত কেন্দ্রীয় সভাপতির রেসে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী কিছু দিনের মধ্যেই ছাত্রদলের এই বহুপ্রতীক্ষিত কেন্দ্রীয় কমিটির ঘোষণা আসতে পারে, যেখানে শীর্ষ নেতৃত্বে আমান উল্লাহ আমানের অভিষেক ঘটার সম্ভাবনা প্রবল।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...