1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অবৈধ গ্যাস সংযোগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি নেতৃত্বের দৌড়ে শীর্ষে ‘তারেক রহমানের কামান’ খ্যাত আমান চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা নবীনগরের বাঙ্গরা বাজারে একপক্ষের স্থাপনা উচ্ছেদ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বরগুনায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের মতবিনিময় সভা ইসলামাবাদ-ইসলামপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’-এর উদ্বোধন “নারীরা পিছিয়ে থাকবে না—প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ স্মৃতির পাতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রিয় শিক্ষক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি এক ছাত্রের অকৃত্রিম শ্রদ্ধা

অবৈধ গ্যাস সংযোগ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

সিনিয়র রিপোর্টার আনিছুরজ্জামান খোকন

দেশের সাধারণ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধন প্রধানমন্ত্রী জনাব Tarique Rahman এর দৃষ্টি আকর্ষণ করে অবৈধ গ্যাস সংযোগ ও সংশ্লিষ্ট দুর্নীতির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণের বিশেষ আবেদন জানানো যাচ্ছে। অভিযোগ রয়েছে যে, ২০১৩ সালে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে। সাধারণ মানুষের ধারণা, সংশ্লিষ্ট গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা ছাড়া এ ধরনের অবৈধ সংযোগ দেওয়া সম্ভব নয়। কারণ গ্যাস সংযোগে ব্যবহৃত রেগুলেটর ও অন্যান্য সরঞ্জাম সাধারণ মানুষের পক্ষে সংগ্রহ করা সহজ নয়। এছাড়াও অভিযোগ রয়েছে, শিল্প গ্যাস সংযোগের আবেদন করতে গেলে বিভিন্ন অজুহাতে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়। অনেক ভুক্তভোগীর দাবি, ফাইল অনুমোদনের নামে লাখ লাখ টাকা ঘুষ আদায় করা হচ্ছে। এ ধরনের দুর্নীতি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।সচেতন মহলের মতে, অবৈধ গ্যাস সংযোগ ও দুর্নীতির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং কঠোর অভিযান পরিচালনা অত্যন্ত জরুরি। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার দাবিও জানানো হয়েছে। পাশাপাশি গ্যাস অফিসের যেসব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।সাধারণ মানুষের প্রত্যাশা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...