1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে জাতীয় মৎস্য পক্ষ—২০২৬ পালিত: সেরা মৎস্যজীবীর পুরস্কার পেলেন হারিসুজ্জামান । মধুখালীতে রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, মৎস্য পক্ষ পালিত খুটাখালী নয়াপাড়ায় বাস-জিটু সংঘর্ষে নিহত ৪, আহত ৫ বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ হতে অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ী-বাঙ্গালীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন এবং স্থানীয় ০৭টি স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন নবীনগরে পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত হরিরামপুরে পর্যটকের ওপর হামলা-লুট, গ্রেপ্তার ৪ ইউপি নির্বাচনে মেম্বার হিসাবে কবির হোসেনকে দেখতে চায় এলাকাবাসী ঝালকাঠিতে ব্যবসায়ীকে অপহরণ, মারধর, চাঁদা দাবী এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন সিলেট বোর্ডে মাহদী গোল্ডেন এ প্লাস পেয়েছে

ভূমিদস্যুদের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর নৃশংস হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

মোহাম্মদ সোহেল রানারাজধানীর মোহাম্মদপুরে এক প্রবাসীর বাড়ি দখলের সুপরিকল্পিত চক্রান্ত, ক্যাশিয়ার ও দারোয়ানের ওপর হামলাসহ ভূমিদস্যুদের অপতৎপরতার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। দিবালোকে সংঘটিত এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা প্রেসক্লাব।জানা যায়, পাক্ষিক অপরাধ জগত ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার অনুসন্ধানী টিমের সদস্য শাহিন আলম আশিক (বিশেষ প্রতিনিধি), আবুল কালাম আজাদ, মেজর (অব.) মিজান, কবির হোসেন, কার্জন আরিফ এবং ফটোগ্রাফার রায়হান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করেন। এরই জেরে মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া ও মো. রেজাউল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের বহনকারী গাড়ি ভাঙচুর করে, প্রাণনাশের হুমকি দেয় এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।এই বর্বরোচিত হামলার ঘটনায় ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে তারা বলেন,”সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অপরাধে সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য, গণতান্ত্রিক ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।”নেতৃবৃন্দ আরও বলেন, অপরাধ, দুর্নীতি, ভূমি দখল, সন্ত্রাস ও ক্ষমতার অপব্যবহারের মতো সংবেদনশীল বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে বারবার সাংবাদিকদের হামলা, ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু কোনো ধরনের হুমকি বা সন্ত্রাসী তৎপরতা সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে পারবে না। অপরাধীদের বিচারের মুখোমুখি করতেই হবে।এ ঘটনায় ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক-প্রকাশক, টেলিভিশন সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, শিক্ষাবিদ, চিকিৎসক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের অসংখ্য সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি একাত্মতা প্রকাশ করে হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন—ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে।হামলার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।নেতৃবৃন্দ আরও বলেন, “স্বাধীন গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তাই সত্য প্রকাশে বাধা সৃষ্টিকারী সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতেই হবে।”সাংবাদিক সমাজের প্রত্যাশা, এই ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...