1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঈদগাঁও–কক্সবাজার রুটে সিএনজি ভাড়া কমে ৮০ টাকা, এবার টমটমের অতিরিক্ত ভাড়া কমানোর দাবি জোরালো

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার।

জনদুর্ভোগ লাঘবে অবশেষে স্বস্তির খবর। কক্সবাজারের ঈদগাঁও–কক্সবাজার ডিসি সড়কে চলাচলকারী সিএনজি চালিত ভাড়া ৯০ টাকা থেকে কমিয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ঈদগাঁও বাজার–চৌফলদণ্ডী রুটের ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর বাসভবনে সিএনজি চালক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অনুষ্ঠিত বৈঠকে যাত্রীসেবা, যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং জনভোগান্তি কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে এবং শুক্রবার (২৪ জুলাই) থেকে তা কার্যকর হবে।নতুন ভাড়া ঘোষণার খবরে সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছেন।তবে একই সড়কে চলাচলকারী টমটমের বর্ধিত ভাড়া এখনো বহাল থাকায় যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

সচেতন মহলের দাবি, সিএনজির মতো টমটমের ভাড়াও দ্রুত যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হোক, যাতে সাধারণ মানুষ সমানভাবে এ সিদ্ধান্তের সুফল ভোগ করতে পারেন।এ জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী এবং আলোচনায় অংশ নেওয়া সিএনজি চালক ও মালিকপক্ষের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...