1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঈদগাঁও থানার বিশেষ অভিযান: ৮.৫ লাখ টাকা জরিমানাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ৮ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৮ মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।কক্সবাজারের পুলিশ সুপারের দিকনির্দেশনায় আইন-শৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল এবং অপরাধ দমনে শুক্রবার ( ২৪ জুলাই )২৪ ঘণ্টায় ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, পোকখালীর ইছাখালীর বাসিন্দা সিরাজুল ইসলাম, যিনি তিনটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি। দরগাহপাড়ার মো. জসিম উদ্দিন, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া পোকখালীর মধ্যম ইছাখালীর নুরুল হুদা, যিনি ভূমি আইন ও জালিয়াতি সংক্রান্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি।, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ঈদগাঁও থানা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...