1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতাগীতে সরকারি জমিতে গভীর রাতে ঘর উত্তোলন বিএনপি নেতার বিরুদ্ধে, সকালে প্রশাসনের অভিযানে উচ্ছেদ সাতছড়ি সীমান্তে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার জামালপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ জনস্রোতে রূপ নিল নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন মোবাইল গেমিংয়ের নেশায় বন্দি নতুন প্রজন্ম: ধ্বংসের দ্বারপ্রান্তে শৈশব, হুমকিতে আগামীর বাংলাদেশ উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ঈদগাঁও থানার বিশেষ অভিযান: ৮.৫ লাখ টাকা জরিমানাপ্রাপ্তসহ ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার পিরোজপুরে এতিমখানায় চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া সাংবাদিক আটক ঈদগাঁও–কক্সবাজার রুটে সিএনজি ভাড়া কমে ৮০ টাকা, এবার টমটমের অতিরিক্ত ভাড়া কমানোর দাবি জোরালো

ঝালকাঠি জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন

  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঝালকাঠি জেলা সংবাদদাতা:

ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ঝালকাঠি সদর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি উপলক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়।জেলা কৃষক দলের সভাপতি মো. তকদীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় সম্পাদক কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন।এ সময় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল হক টুটুল, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক চাষি নান্না খলিফা।প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সিরাজুন্নবী মামুন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশের জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে পর্যায়ক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলায়ও এ বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।কর্মসূচিতে শতাধিক কৃষকের মাঝে ঔষধি ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।সভাপতির বক্তব্যে মো. তকদীর হোসেন বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা কৃষক দল পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপণ এবং চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...