1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন মো: রুহুল আমিন

  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের (বাআজাকফ) সংগঠনের নতুন আহ্বায়ক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে মো: রুহুল আমিন-কে। তিনি সংগঠনটির সিনিয়র যুগ্মদায়িত্বে ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় বেড়ে ওঠা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি সংগঠনের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক।

​সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য সচিব মো: ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। উক্ত আদেশে উল্লেখ করা হয়, গত ০৪/০৭/২০২৬ইং তারিখ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বাআজাকফ ফেডারেশনের সর্বসম্মতিক্রমে সাধারণ সভার সিদ্ধান্তক্রমে মো: রুহুল আমিন-কে সংগঠনের আহ্বায়ক পদে দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এক বিবৃতিতে নবনিযুক্ত আহ্বায়ক মো: রুহুল আমিন বলেন, “সংগঠনের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় আমি

সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সংগঠনের এই নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ কর্মচারী নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...