1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

মিথ্যা মামলায় অনুসন্ধানী সাংবাদিক শফিককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি রোকনউদ্দিনমিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অনুসন্ধানী সাংবাদিক শফিককে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং সত্য প্রকাশের কণ্ঠরোধের অপচেষ্টা। তারা অভিযোগ করেন, অনুসন্ধানী সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দুর্নীতি, অনিয়ম ও অপরাধের তথ্য প্রকাশে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য গভীর উদ্বেগের বিষয়।বক্তারা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও জনস্বার্থে তথ্য প্রকাশ কোনো অপরাধ নয়। সত্য উদঘাটনে নিবেদিত একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হলে তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পুরো সাংবাদিক সমাজের মর্যাদা ও স্বাধীনতার ওপর আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দেশের স্বাধীন গণমাধ্যম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মীকে মিথ্যা মামলা ও হয়রানির শিকার করা হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সম্পাদক, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...