1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি |

রোকনউদ্দিনচট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।রবিবার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।দণ্ডপ্রাপ্ত মো. আকতার সর্দার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার কাদের সর্দার বাড়ির সাত্তার সর্দারের ছেলে।ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ দৃষ্টান্তমূলক রায় প্রদান করেন।মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী সাহেবপাড়া এলাকার ইউনুছ মিয়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা একটি জুতার কারখানায় এবং মা একটি গার্মেন্টসে কর্মরত থাকায় দিনের বেলায় শিশুটি প্রায়ই বাসায় একা থাকত।অভিযুক্ত আকতার সর্দার প্রতিবেশী হওয়ার সুবাদে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে এবং বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির আস্থা অর্জন করে। এক পর্যায়ে বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ায় শিশুটি দীর্ঘ সময় ভয়ে মুখ খুলতে পারেনি।পরবর্তীতে ৬ জুলাই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। পরিবারের সদস্যরা শারীরিক আঘাতের আলামত দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।এ ঘটনায় শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ২০২৪ সালের ১৫ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...