1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে নতুন বিধিমালা জারি, জামানত ৫০ লাখ টাকা তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ঈদগাঁওয়ে মহাসড়কে নাশকতার পরিকল্পনার অভিযোগে শ্রমিক লীগ নেতা আকাশ গ্রেপ্তার ঈদগাঁওয়ে নবজাতককে কমোডে ফেলে হত্যাচেষ্টা, মা-নানী-খালাসহ ৩ জন কারাগারে বরগুনায় ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি‘আতঙ্ক নয়, সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে’ নেত্রকোনায় ভুয়া যুবদল নেতার দাপটে অতিষ্ট এলাকাবাসী মামলার ভয় দেখিয়ে চলছে চাঁদাবাজি ও প্রতারণা মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা রমজান মাহমুদ খেলাফত মজলিসে যোগ দিলেন চট্টগ্রামে ফরেস্ট গেটে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা, আতঙ্কে এলাকাবাসী, চট্টগ্রাম নগরে ৩০ নভেম্বর পর্যন্ত গৃহকর ও ট্রেড লাইসেন্সের সারচার্জ মওকুফ করলেন চসিক প্রশাসক,

হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ রোপণ মেলা-২০২৬ উদ্ভোদন.

  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

.সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

প্রতিনিধি ঃ বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা – ২০২৬ উদ্বোধন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সমপ্রাসারণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কর্মসূচি শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে নিমতলা থেকে একটি বিশাল বর্ণাঢ্য র ্যালি বের হয়। র ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা এসে সমাগম হয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক রহমান , সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান । উদ্বোধনী শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর মধ্যে ১৫ টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধী ও ফুলের গাছ প্রদর্শন ও বিক্রির করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছর দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষ রোপণ অভিযান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অত্যন্ত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা ও নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন , বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, অর্থ নৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ কে স্বতঃস্ফুর্ত ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেওয়ার আহবান জানান তিনি। এই মেলাটি আগামী সাতদিন চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতি গাছ সংগ্রহের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদের কাছ হতে গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক সঠিক পরামর্শ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা – কর্মচারী, পুলিশ প্রশাসন , সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি দপ্তর , শিক্ষা প্রতিষ্ঠান , বীর মুক্তি যোদ্ধা , রাজনৈতিক ব্যক্তি বর্গ, সুশীল সমাজ , পরিবেশ বাদী সংগঠন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন । # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ – ১৫৯ ৪৪৭ , তাং – ২৬/০৭/২০২৬ ইং

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...