1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের হাতে ডাকাত সর্দার আহত, আটক ৭

  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় ১৮ জুলাই রাত অনুমান সাড়ে ১০টার দিকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় উভয়পক্ষের দুইজন আহত হয়। জানা যায়, শ্রীমঙ্গল চা কোম্পানীর কাজ শেষে ভাড়া গাড়ি নিয়ে ফেরার পথে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন তার দুই সহযোগী আইএ ওয়াহিদ চৌধুরী, হেডক্লার্ক আইএ আলমা বাবু, পিএফ ক্লাক আব্দুল ওয়াহিদ চৌধুরী সুরমা চা বাগান এলাকায় পৌঁছামাত্র একদল ডাকাত হানা দেয়। এক পর্যায়ে চালক শাহীন মিয়াকে ধরে নিয়ে যায়। তখন ব্যবস্থাপকের কাছে তার ব্যবহৃত আমর্স ছিলো না। রাস্তা খারাপ ও বৃষ্টি থাকায় আমর্স ও সরকারি গাড়ি না নিয়ে ভাড়া গাড়ি নিয়ে যান। এক পর্যায়ে ডাকাতরা শাহীনকে ছুরিকাঘাত করে নোহা গাড়ি নিয়ে যাবার চেষ্টা করলে ব্যবস্থাপক লিটন তার হাতে থাকা ওয়াকিটকি ডাকাত সর্দারের মাথায় নিক্ষেপ করলে ডাকাত সর্দার আহত হয়। এক পর্যায়ে ব্যবস্থাপক তার ব্যবহৃত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতদল সটকে পড়ে। গুরুতর আহত শাহীন কে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি মাধবপুর থানার ওসি এবং তেলিয়াপাড়া পুলিশ ইনচার্জকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং খবর নেন। পরেরদিন ১৯ জুলাই ওসি সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আমির হোসেনসহ অন্যান্যদের আটক করেন। পুলিশ বাদী হয়ে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ডাকাতদেও বিরুদ্ধে এরকম পদক্ষেপ নেয়ায় দেওয়ান বাহা উদ্দিন লিটনকে সাধুবাদ জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...