1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

অফিসে বসেই গুনে গুনে ঘুষের টাকা নেয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ রোববার রাত ১১ টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকাল থেকে ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। জানা যায়, ইমরান শেখ নামে টাকা গ্রহিতা ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপ-সহকারী পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অফিস কক্ষে চেয়ারে বসেই একজন সেবাগ্রহীতার নিকট থেকে গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। ওই দৃশ্য গোপনে ধারণের পর আজ রোববার (২৬ জুলাই) বিকেলে ঘুষ নেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে টাকা দেওয়া ব্যক্তির পরিচয় ভিডিওটিতে অস্পষ্ট শোনা যাওয়ায় নিশ্চিত হওয়া যায়নি।দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দিবে, ইনশাআল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এ সময় উধ্বর্তন কোনো কর্মকর্তার প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, উনিও চল্লিশতম বিসিএস আমিও চল্লিশতম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন ক্যাডার হয়েছি।’এ ঘটনার পর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক বহিস্কার করা হয়। ওই বহিস্কার আদেশে উল্লেখ করা হয়েছে-সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) (ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬ জুলাই হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন। বিশ্ব মিডিয়া মো: মাসুম হোসেন, ফরিদপুর।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...