1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঈদগাঁওয়ে অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার: বিনামূল্যে অস্ত্রোপচারে জন্ম নিল যমজ কন্যাশিশু, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ডা. ইউসুফ আলী

  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন ,কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকা থেকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার হওয়া এক অজ্ঞাত পরিচয় অন্তঃসত্ত্বা নারীর বিনামূল্যে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সুস্থভাবে জন্ম নিয়েছে যমজ কন্যাশিশু। অসহায় ওই নারীর অস্ত্রোপচারসহ চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঈদগাঁও মডেল হাসপাতালের এমডি চিকিৎসক ডা. ইউসুফ আলী।জানা যায়, সোমবার( ২৭ জুলাই )সকাল প্রায় ১১টার দিকে শাহ ফকির বাজার এলাকার একটি দোকানের সামনে অজ্ঞাতপরিচয় ওই নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় মানবিক যুবক ইরফান, শাহাব উদ্দিন, মামুন, ফয়সাল ও ওমর ফারুক। তারা কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত তাঁকে উদ্ধার করে ঈদগাঁও মডেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হন যে, ওই নারীর গর্ভে যমজ সন্তান রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে হাসপাতালের চিকিৎসক ডা. ইউসুফ আলী সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে অসহায় মহিলার অভিভাবকের সাক্ষর করেন স্থানীয় ইউপি সদস্য নাঈমুল ইসলাম।একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় যমজ দুটি কন্যাশিশু। বর্তমানে মা ও নবজাতক—তিনজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক।শুধু অস্ত্রোপচারই নয়, অপারেশনের পর প্রয়োজনীয় ওষুধপত্র ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্বও নিজ উদ্যোগে বহন করছেন ডা. ইউসুফ আলী।এ বিষয়ে ডা. ইউসুফ আলী বলেন, “মা ও যমজ দুই কন্যাশিশু বর্তমানে সুস্থ আছেন। মানবিক দায়িত্ববোধ থেকেই তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি।”স্থানীয় যুবকদের তাৎক্ষণিক মানবিক উদ্যোগ এবং ডা. ইউসুফ আলীর নিঃস্বার্থ সহমর্মিতায় মুগ্ধ হয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় ওই নারীর প্রকৃত পরিচয় শনাক্তে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।অসহায় এক মায়ের জীবন রক্ষা এবং নিরাপদে যমজ সন্তানের জন্ম—ঈদগাঁওয়ে এই ঘটনাটি মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...