1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

নবীনগরে জমি দেখতে গিয়ে হামলার শিকার দুই ভাই, থানায় মামলা

  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রতিনিধি;ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বায়নাকৃত জমি পরিদর্শনে গিয়ে প্রতিপক্ষের সশস্ত্র হামলার শিকার হয়েছেন দুই ভাই।রবিবার (২৬ জুলাই) দুপুরে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের বণিকপাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার রাতেই তিনজনকে আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।হামলায় আহতরা হলেন বাড়াইল গ্রামের শাহজাহান মিয়ার দুই ছেলে জাহাঙ্গীর আলম ও মো. নাসির উদ্দিন। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়াইল গ্রামের মাহবুব আলম সোহাগের সঙ্গে জাহাঙ্গীর আলমের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৬ জুলাই জাহাঙ্গীর আলম ও তার ভাই নাসির উদ্দিন বণিকপাড়া কবরস্থানের পাশে বায়নাকৃত জমিটি দেখতে যান। অভিযোগ উঠেছে, সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মাহবুব আলম সোহাগ, মোহাম্মদ আলী ও মো. মাইনুদ্দিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।হামলায় নাসির উদ্দিনের হাতের বৃদ্ধাঙ্গুলি গুরুতর জখম হয় এবং জাহাঙ্গীর আলমের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের সৃষ্টি হয়। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেছেন।অভিযুক্তদের গ্রেফতার ও মামলার বিষযে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, “এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। প্রধান আসামি মাহবুব আলম সোহাগের নামে আগের একটি ওয়ারেন্ট ছিল, তাকে অকুস্থল থেকেই গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার প্রধান অভিযুক্ত মাহবুব আলম সোহাগ এর আগেও একটি প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে কারাবাস করেছিলে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...