1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ নবীনগরে জমি দেখতে গিয়ে হামলার শিকার দুই ভাই, থানায় মামলা ঈদগাঁওয়ে অজ্ঞাতপরিচয় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার: বিনামূল্যে অস্ত্রোপচারে জন্ম নিল যমজ কন্যাশিশু, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ডা. ইউসুফ আলী বরিশালের নল সিটিতে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধ করার অভিযোগ।। অফিসে বসেই গুনে গুনে ঘুষের টাকা নেয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপকের হাতে ডাকাত সর্দার আহত, আটক ৭ হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ রোপণ মেলা-২০২৬ উদ্ভোদন. বরগুনায় প্রবাসীকে স্বামীকে হত্যাপাঁচ জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রেপ্তার-৩

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬

  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি(কামরুন তানিয়া)

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ইং বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন উখিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।সময় এবং বিভিন্ন শাখার আলোকে কবি নজরুলকে স্বরণ করে নজরুল গীতি, কবিতা,ছড়া এবং কবি নজরুলের চিত্র তুলিতে চিত্রাঙ্কনে তুলে ধরা হয় কবি কাজী নজরুল ইসলামকে।বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৎমধ্যে চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী “তাসফিয়া বিনতে আবু হুরায়রা ( আদিবা)।তাকে প্রথম পুরস্কারের সনদ প্রদান করেন জাতীয় সংসদ সদস্য জনাব শাহাজাহান চৌধুরী মহোদয়সহ উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি উপস্থিত ছিলেন উখিয়া থানা নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকে।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। সকল বিজয়ী ও অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন এবং আয়োজকদের প্রতি শুভেচ্ছা।আয়োজনে: উপজেলা প্রশাসন, উখিয়া, কক্সবাজার।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...