1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ ওসি কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলীমাদকবিরোধী অভিযানে সাফল্য ও সাহসিকতার স্বীকৃতিতে পেলেন সম্মাননা

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন | কক্সবাজার

মাদকবিরোধী অভিযানে অসাধারণ সাফল্য, পেশাদারিত্ব ও সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের জুন-জুলাই মাসে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি) মোহাম্মদ মনিরুজ্জামান তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স), বিভিন্ন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি শেখ মোহাম্মদ আলী বলেন,“বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম বিভাগের এই সম্মাননা প্রাপ্তিতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু আমার একার নয়; কক্সবাজার জেলা পুলিশ, সম্মানিত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সদর মডেল থানার সকল সহকর্মী এবং কমিউনিটি পুলিশের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল।”তিনি আরও বলেন,“আমার পেশাগত জীবনের একমাত্র লক্ষ্য—অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।”প্রসঙ্গত, সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত শেখ মোহাম্মদ আলী কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে কক্সবাজার জেলা পুলিশে ১৪ বার শ্রেষ্ঠ ওসির খেতাব অর্জনের গৌরবময় রেকর্ড গড়েছেন।আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে তাঁর ধারাবাহিক সাফল্যের কারণে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও একজন পরিচ্ছন্ন, মানবিক ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক প্রশংসিত।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...