1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

সজীব-সুজনকে শেষ বিদায়, চন্দ্রগঞ্জে আবেগঘন পরিবেশে দাফন সম্পন্ন

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কামারহাট এলাকার দুই প্রবাসী ভাই সজীব ও সুজনের দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় কামারহাট বাজারে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমদের দাফন করা হয়।জানা যায়, গত ১৫ জুলাই দিবাগত রাতে সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হন। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহত সজীব ও সুজন লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে। দুই সন্তানকে একসঙ্গে হারিয়ে তাদের বাবা-মা শোকে মুহ্যমান।জানাজার নামাজে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...