1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বেগমগঞ্জে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের কড়িম উদ্দিন ব্যাপারীর নতুন বাড়ি এলাকায় এক বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার ভোররাতে, ফজরের নামাজের আগে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী নুরুল আমিন জানান, তিনি আলাইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা তার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।নুরুল আমিন বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রোববার ভোরে ফজরের নামাজের আগে কে বা কারা আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য বরকত উল্যাহ বুলুর দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...