1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার নতুন নেতৃত্বে জসিম সভাপতি, নাজিম সাধারণ সম্পাদক

  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন ,কক্সবাজার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন সভাপতি এবং দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য জাতীয় সাংবাদিক তালিকা প্রণয়ন সময়ের দাবি।” তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী ও শফিকুল ইসলাম ভূঁইয়া, এবং যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন।এ সময় আরও উপস্থিত ছিলেন উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সমুদ্র কণ্ঠের চিফ রিপোর্টার মহিউদ্দিন মাহি, বিএমএসএফ টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, পেকুয়া শাখার সদস্য রেজাউল করিম, গোলাম রহমান, চকরিয়া শাখার সদস্য মো. সেলিম উদ্দিন, মো. আরিফ, বান্দরবান জেলা শাখার হেলাল উদ্দিন, গ্রিন টিভির প্রতিনিধি মো. নুর হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...