1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঈদগাঁওয়ে ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের সাঁড়াশি অভিযান, প্রধান দুই আসামি গ্রেফতার

  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁওয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সাঁড়াশি অভিযান চালিয়ে মামলার প্রধান দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। পুলিশের এই দ্রুত অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম শিয়াপাড়ার বাসিন্দা রহিম উদ্দিন (২৮), পিতা- সোনা মিয়া, নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারীরা তার পথরোধ করে মারধর করে এবং সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈদগাঁও থানায় মামলা রুজু করা হলে অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে শিয়াপাড়া এলাকা থেকে মামলার প্রধান দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— ফারুক মিয়া (৪২), পিতা: মৃত আলী মিয়া, সাং- মধ্যম শিয়াপাড়া, ঈদগাঁও ইউনিয়ন এবং মো. সাজ্জাদ প্রকাশ আব্বুইয়া (২৭), পিতা: মৃত জাফর আলম (প্রকাশ গফুর), সাং- দরগাহপাড়া, ঈদগাঁও ইউনিয়ন, কক্সবাজার।ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মামলার অপর আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।তিনি আরও বলেন, “ঈদগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কোনো অপরাধীই আইনের হাত থেকে রেহাই পাবে না।।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...