1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা

  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ঝালকাঠি সংবাদ দাতা:

ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সৈয়দ হোসেন, প্রধান বক্তা এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিকসিনিয়র যুগ্ম সম্পাদক আনিচুজ্জামান চপল, শেখের হাট বিএনপি ভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, ধানসিঁড়ি সভাপতি মোঃ আনোয়ার হোসেন পোনাবালিয়া ইউনিয়ন সেক্রেটারি ইউনুস মোল্লা, বাসন্ডা ইউনিয়ন সভাপতি সাইদুল ইসলাম, কীর্তিপাশা ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্লেটো, কেওড়া ইউনিয়নের সেক্রেটারী শাহ আলম রাজা, নবগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাহ, বিনয়কাঠি ইউনিয়নের সভাপতি আব্দূর রহিম রফিক সরদার, গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সায়েম হোসেন কালা, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক লাভলী আক্তার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম জুয়েল, হেমায়েত হোসেন মল্লিক, সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন মুক্তা, আজিজুর রহমান বশির। প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন বলেন, বিএনপির ত্যাগী নেতা কর্মীদের ইউনিয়ন পরিষদ প্রশাসক নিয়োগ দিতে হবে অন্যথায় মেনে নেয়া হবে না। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। দলকে সুসংগঠিত করে অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে একাধিক প্রার্থী হতে পারবেন না।প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, দলের সিদ্ধান্ত সকলকে মেনে চলতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...