1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

সাভারের বিরুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ১০ মামলার আসামিসহ ২ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার।

  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

ঢাকা জেলার সাভারের বিরুলিয়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বিরুলিয়া ইউনিয়নের আকরান এলাকায় অভিযান চালিয়ে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম তাদের গ্রেফতার করে!গ্রেফতারকৃতরা হলেন— আকরান এলাকার চিহ্নিত মাদক কারবারি হৃদয় মন্ডল এবং রাজিব। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হৃদয় মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদক মামলা রয়েছে। অপর আসামি রাজিবের বিরুদ্ধেও একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা আকরান ও তার আশপাশের এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। মাদক কারবারের মাধ্যমে তারা তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে তারা আইন প্রয়োগকারী সংস্থার জালে ধরা পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আল-আমিন সহ এ,এস,আই রাব্বানী ও সঙ্গে ফোস এই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...