1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

সাবেক র‍্যাব কর্মকর্তার অপকর্ম নিয়ে স্ট্যাটাস, সাংবাদিক ইমাম খাইরকে মোবাইলে হত্যার হুমকি!

  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

সাবেক র‍্যাব-১৫ অধিনায়ক খাইরুল ইসলামের কথিত অপকর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর কক্সবাজারের সাংবাদিক ইমাম খাইরকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৬৮/২৬) করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই রাতে ০১৮৪০৩৩৩৩৭৭ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে খাইরুল ইসলামের আত্মীয় পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেন। জিডিতে সাংবাদিক ইমাম খাইর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করেছেন।
ইমাম খাইর বলেন, মুক্ত গণমাধ্যমের পরিবেশে একজন সাংবাদিককে হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসপিএ), উপকূলীয় সাংবাদিক ফোরাম, সাংবাদিক সংসদসহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হুমকিদাতা এবং এর নেপথ্যে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
সাংবাদিক নেতারা বলেন, কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন বা ব্যক্তিগত মতপ্রকাশের কারণে ভয়ভীতি প্রদর্শন গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...