1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর ৩ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনা

বরগুনায় মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা দায়েরের দায়ে এক বাদীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালাসপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে মোশারফ হোসেন ওরফে হারুন অর রশীদ। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ ডিসেম্বর মোশারফ হোসেন বামনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একেএম শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার ছেলেকে কানাডায় পাঠানোর কথা বলে শহিদুল ইসলাম ১৫ লাখ টাকা গ্রহণ করলেও বিদেশে না পাঠিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।মামলার বিচার শেষে অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে আদালত একেএম শহিদুল ইসলামকে অভিযোগ থেকে খালাস প্রদান করেন।পরবর্তীতে আদালত চলতি মাসের ২০ জুলাই বাদী মোশারফ হোসেনকে স্বশরীরে উপস্থিত হয়ে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির হননি।এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি রায়ের ৩০ দিনের মধ্যে খালাসপ্রাপ্ত একেএম শহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত বাদী আদালতে অনুপস্থিত থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাদির আইনজীবী আসাদুজ্জামান এ ব্যাপারে মন্তব্য করতে রাজি নয়। আসামীর আইনজীবী মো: ছিদ্দিকুর রহমান পান্না বলেন, আদালতের রায়ে আমার মক্কেল সন্তোষ প্রকাশ করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...