1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বরগুনায় পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার ৪০০ বৃক্ষের চারা রোপণ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনা

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বরগুনায় পূবালী ব্যাংক পিএলসির অর্থায়নে ১ হাজার ৪০০ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির আওতায় জেলা প্রশাসন এ পূবালী ব্যাংকের যৌথ উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বুধবার (২৯ জুলাই) দুপুরে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের ক্রোক খালের পাড়ে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান, কৃষি উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।কর্মসূচির আওতায় নারিকেল, তাল, আম, সুপারি, কৃষ্ণচূড়া, রাধাচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী মোট ১ হাজার ৪০০টি গাছের চারা রোপণ করা হয়।পূবালী ব্যাংক পিএলসির বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান ও উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মোশাহিদুল্লাহ বলেন, “এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে জেলার সরকারি দপ্তরগুলো আন্তরিকভাবে কাজ করছে। এ কর্মসূচিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা বরগুনা জেলা প্রশাসনের একটি ব্যতিক্রমী উদ্যোগ। পূবালী ব্যাংক পিএলসির ১ হাজার ৪০০ বৃক্ষরোপণের এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...