1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

পুলিশ সুপারের সংবাদ সম্মেলনবরগুনায় বিশেষ অভিযানে ৯ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার-২

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,বরগুনা

বরগুনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় সাড়ে ১৪ লাখ টাকার স্বর্ণালংকার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যান।গ্রেফতাররা হলেন মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।তিনি জানান, জেলার চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান চালায় সদর থানার একটি দল। অভিযানে চোরাই সন্দেহভাজন বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া মালামাল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধারের পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও জানান, পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, প্রতারণা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ বদ্ধপরিকর। একই সঙ্গে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...