1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় বহুল আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামি টমটমচালক আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার অভিযোগ এনে আজিজুল হক চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়েন। পরে সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।ঈদগাঁওসহ কক্সবাজারজুড়ে ব্যাপক আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। তাদের প্রত্যাশা, এই রায়ে বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে যাবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...