1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা ২৫ লাখ টাকা বিনিয়োগ: সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, এফডিআর নাকি জমি—কোথায় লাভ বেশি? সিংগাইরে গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ ও শরীরে মরিচের গুঁড়া ছিটানো গ্রেপ্তার ৪ জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু

বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে অস্ত্র, মাদক, বিদেশী সিগারেট জব্দ

  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির সীমান্তবর্তী উপজেলা দুর্গম বাঘাইছড়িতে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) অভিযান চালিয়ে অস্ত্র, মাদক এবং বিদেশী সিগারেট জব্দ করেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাতে উপজেলার সীমান্ত সড়ক মাঝিপাড়া ১৬ কিঃ মিঃ নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশী সিগারেট এর একটি বড় চোরাচালান জব্দের উদ্দেশ্যে সীমান্ত সড়ক মাঝিপাড়া ১৬ কিঃ মিঃ নামক স্থানে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ টহল দল ফাঁদ পাতে। আনুমানিক দিনগত রাত সোয়া ১০ টার দিকে অজ্ঞাত দু’ জন চোরাকারবারী হাতে ব্যাগ নিয়ে ১৬ কিঃ মিঃ এর কাছাকাছি আসলে বিজিবি টহল দল কর্তৃক ধাওয়া করলে চোরাকারবারীরা পাহাড়ের মধ্যে গাঁ ঢাকা দেয়। পরবর্তীতে বিজিবি টহল দল ওই এলাকায় তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিদেশী সিগারেট জব্দ করে।জব্দকৃত বস্তুর মধ্যে রয়েছে, বিদেশী পিস্তল, ৭ টি তাঁজা বুলেট এবং ১০ কার্টুন বিদেশী সিগারেট।মারিশ্যা (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ লকর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...