1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বরগুনায় বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলের মৃত্যু

  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদন,বরগুনা
মাদকাসক্ত ছেলে বাবার নিকট টাকা না পেয়ে বাবাকে মারধর করা অপমান সহ্য করতে না পেরে বাবা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে প্রান হারায় ছেলে। এ ঘটনাটি সোমবার দুপুরে বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে ঘটে।
নিহত ছেলে সফিক (২৮) বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামের মো: হারুন হাওলাদারের একমাত্র ছেলে।

জানা যায়, নিহত সফিক দীর্ঘদিন মাদকাসক্ত ছিল। তিনবার রিহ্যাবে চিকিৎসা নিলেও তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। মাদকের একটি মামলায় সফিক চলতি বছরের ৭ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বরগুনা কারাগারে ছিল। কারাগার থেকে জামিনে পেয়ে সফিক আবারও
মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করে আসছে। সোমবার দুপুরে সফিক তার বাবার কাছে মাদক সেবনের টাকা চায়। বাবা টাকা দিতে না পারায় সফিক উত্তেজিত হয়ে বাবাকে মারধর করে। এক পর্যায়ে বাবা হারুন অপমান সহ্য করতে না পেরে ঝালমুড়ি বিক্রিতে ব্যবহৃত কাঁচা মরিচ কাটার ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করে। সফিক রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই হারুন হাওলাদার পালিয়ে যান। হারুন পেশায় ঝালমুড়ি বিক্রেতা।
সফিকের মা রাশেদা বেগম জানান, সফিক আমাদের একমাত্র সন্তান।সফিক নেশায় ধ্বংস হয়ে গেছে। তিনবার রিহ্যাবে চিকিৎসা করালেও স্বাভাবিক হতে পারেনি। দীর্ঘদিন জেলও খেটেছে। তারপরও ভালো হতে পারেনি। মাদকের টাকার জন্য সফিক প্রায়ই তার বাবাকে মারধর করেছে। ওর বাবা ঝালমুড়ি বিক্রি করে সংসার চালায়। ছেলের মারধরের অপমান বাবা সহ্য করতে পারেনি। ওর বাবা বুঝতে পারেনি ছেলে মারা যাবে। ছেলেকে বাবা খুন করতে পারে না। এখন আমার সব শেষ হয়ে গেল।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন,মাদকাসক্ত ছেলের মারধরের জেরে বাবা ছুরি দিয়ে আঘাত করেছেন। প্রাথমিক তদন্তে এমন তথ্য জানা গেছে। হারুন পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। সফিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...