1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিরা আইআইইউসি গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের দাবির পরিপ্রেক্ষিতে স্পিড ব্রেকার নির্মাণের একদিন পরই অপসারণ, পরিকল্পনা নিয়ে প্রশ্ন ট্রেইলার চালককে ‘ঘাতক’ আখ্যা নয়, সুষ্ঠু তদন্তের দাবি শ্রমিকদের ঝালকাঠির কাঁঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর লিফলেট বিতরণ মাইশার মৃত্যুতে জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করল জেলা গোয়েন্দা পুলিশ নভেম্বরে COP31 সম্মেলনে যাচ্ছেন বেতাগীর কৃতিসন্তান খাইরুল ইসলাম মুন্না, বিশ্বমঞ্চে তুলে ধরবেন উপকূলবাসীর জলবায়ু সংকট চট্টগ্রামে সাংবাদিকদের কল্যাণে করণীয় নিয়ে মতবিনিময়, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রত্যয় কৃষি ব্যাংক মঞ্জুর হওয়া এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় হবিগঞ্জে দেউন্দি টি কোম্পানি কর্তৃপক্ষ বিকল্প অন্য উৎস হতে ঋণ গ্রহন করে বন্ধ হওয়া চার চা বাগানে শ্রমিকদের মজুরি ও রেশন দিল সিলেটে পূর্ব বিরোধের জেরে আগুন ও লুটপাটের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে মামলা ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে বাঁশখালীর এমপি জহিরুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন নিয়ে আলোচনা অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ

সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে: মির্জা ফখরুল

  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে তিনি এ পোস্ট করেন।

সেখানে তিনি লিখেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের উপর হীন হামলা সংঘটিত হলো।’

এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব লিখেন, ‘দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি! সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে।’

প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে— উল্লেখ করে তিনি আরও খেন, ‘হাদি নির্বাচনে প্রার্থী ছিল। জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে।’

‘স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...