1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের লালখান বাজার ফুটওভার ব্রিজ উদ্বোধন, পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান, নানুপুরে বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন, প্রধান অতিথি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ঢাকার ধামরাইয়ে ককটেল-পেট্রোল বোমাসহ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া, টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের জঙ্গল সলিমপুরের জমি নিয়ে সংবাদ সম্মেলন বিভ্রান্তিকর, পুলিশ সুপারের হুমকির অভিযোগ ভিত্তিহীন: কক্সবাজারে বড় অভিযান: পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্যের দায়ে ‘স্বপ্ন’ ও জামান রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা চট্টগ্রাম বন্দরে অপারেটর নিয়োগে নতুন বিধিমালা জারি, জামানত ৫০ লাখ টাকা তালতলীতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় যুবলীগ-আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নিখোঁজের দুই দিন পর বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজের দুই দিন পর মো. আব্দুল মন্নান হাওলাদার (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন-সংলগ্ন বিষখালী নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত মন্নান হাওলাদার আওরাবুনিয়া ইউনিয়নের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ট্রলার নিয়ে বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে যান মন্নান হাওলাদার। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে নদীতে পড়ে যান। পাশের একটি ট্রলারে থাকা জেলেরা তাকে নদীতে পড়ে ডুবে যেতে দেখেন। পরে স্থানীয় জেলেরা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে নদীতে অভিযান চালানো হয়। বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়। দীর্ঘ অভিযানের পর বৃহস্পতিবার রাত ২টার দিকে নদী থেকে মন্নান হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়।কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান বলেন, বিষখালী নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হয়েছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পরে বরিশাল থেকে ডুবুরি দল এনে উদ্ধারকাজ পরিচালনা করা হয়।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে।মোঃ কাজল সিকদার কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...