1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবিচিনি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ ঘিওরে ফেসবুকে বিতর্কিত পোস্ট যুবককে আটক করে পুলিশে দিলেন এলাকাবাসী আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারব ঘিওরে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার অবৈধ সেগুন-গামারি কাঠ জব্দসা নিখোঁজের দুই দিন পর বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ঘিওরে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলাম মানিকগঞ্জের ঘিওরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী এলাকায় টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ঘিওর এলাকার মোঃ শহিদুর রহমানের ছেলে মোঃ সাদিকুর রহমান বাবু (৩০) এবং দৌলতপুর উপজেলার ধামশ্বর এলাকার মৃত হরমুদ বেপারীর ছেলে মোঃ মতিয়ার (৪৫)।পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ঘিওর থানার জিডি নং-১০৮৭, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর ভিত্তিতে ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্বে নিয়োজিত পুলিশের একটি দল ঘিওর উপজেলা বটতলা মোড়ে অবস্থান করছিল। রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাইলজুরী এলাকায় টিপু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে।সংবাদটি অফিসার ইনচার্জকে অবহিত করে এসআই (নিঃ) সুমন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১০টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সাদিকুর রহমান বাবুর পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের বায়ুরোধক পলিপ্যাকে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ব্যক্তির হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর গ্রেপ্তার ব্যক্তি মোঃ মতিয়ারের শার্টের বুক পকেট থেকে একই ধরনের পলিপ্যাকে থাকা আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ ১০০ পিস, যার আনুমানিক ওজন ১০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া ২৫০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ডিজিটাল নিক্তি দিয়ে পরিমাপ করা হয় এবং রাত ১০টা ৪৫ মিনিটে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীরা জব্দ তালিকায় স্বাক্ষর করেন।এ ঘটনায় ঘিওর থানায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-১৩ রুজু করা হয়েছে। মামলায় মোঃ সাদিকুর রহমান বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ১৯(ক) এবং মোঃ মতিয়ারের বিরুদ্ধে ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘিওর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম খান। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।অভিযান পরিচালনাকারী কর্মকর্তা: এসআই (নিঃ) সুমন চক্রবর্তী, ঘিওর থানা, মানিকগঞ্জ।মামলার তদন্ত কর্মকর্তা: এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম খান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...