রগুনা জেলা প্রতিনিধি।জয়নাল আবেদীন রাজু
বরগুনার আমতলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ।বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে আমতলী থানাধীন গুলিশাখালী বাজারের উত্তর পাশে মামুন ডেকরেটর দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আমতলী থানা এলাকায় নিয়মিত মাদক ও অবৈধ দ্রব্যাদি উদ্ধার অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ শওকত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গুলিশাখালী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মামুন ফকিরকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মামুন ফকির ওই দোকানের মালিক বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার মামুন ফকির গুলিশাখালী এলাকার মোঃ রশিদ ফকির ও মোসাঃ কোহিনুর বেগমের ছেলে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।