স্টাফ রিপোর্টার :
আমিনুর ইসলাম মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই গাংডুবি রাজবংশীপাড়ার বাসুদেব রাজবংশী (২৫) এর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি এবং ব্যক্তিগত ফেসবুক পেজে ব্যঙ্গাত্মক ও অশালীন ছবি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে ঘিওর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বাসুদেব রাজবংশী, পিতা সুনীল রাজবংশী (৫০), গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যঙ্গাত্মক ছবি প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই পোস্ট সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর নজরে আসে।এরপর ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে বিষয়টি ঘিওর থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থলে যান। পরেস্থানীয়দের উপস্থিতিতে বাসুদেব রাজবংশীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এ সময় পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় মুসল্লিদের আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে অভিযোগ করার আহ্বান জানানো হয়।ঘিওর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে।অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।স্থানীয় কয়েকজন বাসিন্দাও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা আইন নিজের হাতে না তুলে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিষয়টির সমাধানের আহ্বান জানান।এই বিষয়ে বিশ্লেষকরা বলেন আইনগতভাবে, অভিযোগ প্রমাণিত হলে বাংলাদেশের প্রচলিত আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বা অশালীন কনটেন্ট প্রকাশের অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলা হতে পারে। অভিযোগের ধরন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫এ ধারাসহ প্রযোজ্য অন্যান্য আইন এবং সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারাগুলো বিবেচনায় নেওয়া হতে পারে। এবং দ্রুত বিচার কার্য শুরু করা না করা হলে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে পারে।