1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবিচিনি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ ঘিওরে ফেসবুকে বিতর্কিত পোস্ট যুবককে আটক করে পুলিশে দিলেন এলাকাবাসী আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তারব ঘিওরে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ টাকার অবৈধ সেগুন-গামারি কাঠ জব্দসা নিখোঁজের দুই দিন পর বিষখালী নদী থেকে জেলের মরদেহ উদ্ধার ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পুষ্টিগুণে সমৃদ্ধ কদবেল বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন বিশ্বজিৎ সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিতসার উৎপাদন বাড়ানো ও আমদানিনির্ভরতা কমানোর সুপারিশ কক্সবাজারে ছাত্রদল নেতা জিসান হত্যা: দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

বিবিচিনি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি নিয়ামতি যুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী বিবিচিনি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফুল দিয়ে নবীনদের বরণ, শুভেচ্ছা বক্তব্য, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে অতিথি ও শিক্ষকরা নবীনদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।বক্তারা বলেন, মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে এসে শিক্ষার্থীদের সামনে উচ্চশিক্ষা ও কর্মজীবনের নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। তাই কলেজজীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নিজেদের নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ ও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষাজীবন সুন্দরভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।নবীন শিক্ষার্থীরা বলেন, প্রথম দিনেই ফুল দিয়ে বরণ করে নেওয়ায় তারা আনন্দিত ও অভিভূত। নতুন পরিবেশে শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা নিয়ে নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।নবীনবরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো ক্যাম্পাস আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসাইন বলেন, নবীন শিক্ষার্থীদের সঙ্গে পুরোনো শিক্ষার্থীদের পরিচিতি ও পারস্পরিক সৌহার্দ্য তৈরি করা এবং তাদের মধ্যে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।বর্ণাঢ্য এ নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবিচিনি কলেজের নতুন শিক্ষার্থীদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রভাষক ওয়াদুদ মিয়া’র সসঞ্চালনায় আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক ধীমান দাস বলেন, দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন নবীন শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজকরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...