1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ সুরক্ষায় পূবালী ব্যাংক: বরগুনার বেতাগীতে বরগুনা জেলা প্রশাসক ও ইউএনও-এর উপস্থিতিতে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগে দুর্নীতির অভিযোগ মায়ের সঙ্গে অভিমানে লাশ হলো শিহাব কাদা-মাটির সড়কে নিত্যদিনের দুর্ভোগবছরের পর বছরেও পাকা হয়নিরাজবাড়ীর আলিপুরের কল্যাণপুর গ্রামের একমাত্র সড়ক ‎সিলেটে অভ্যন্তরীণ কোন্দলকে রাজনৈতিক ইস্যুকরনের অভিযোগ ৩০০ ফিট নীলা মার্কেট মোড়ে ‘ক্যামেরাম্যান সিন্ডিকেট’-এর দৌরাত্ম্য! মারিশ্যা জোন (২৭ বিজিবি) পক্ষ হতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কার ও রং সম্পন্ন করণ। যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার প্রভাষক মো. মাকসুদুল হাসান গ্রেফতার উত্তরা তুরাগে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কারা নলভোগ থেকে দিয়াবাড়ি মাদক সিন্ডিকেটের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী, রূপায়ণ সিটি হত্যাকাণ্ড ঘিরেও উঠছে নানা প্রশ্ন মিঠাপুকুরে রোটারি ক্লাব অফ রংপুর সেন্ট্রালের উদ্যোগে ও পেশেন্ট কেয়ারের সহযোগিতায় ফ্রি মাতৃ ও শিশু স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ বিদেশি বিশেষজ্ঞ ঢাকায়

  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। 

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

কিছুক্ষণ পরই তারা খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। 

মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত নেওয়া জরুরি হয়ে পড়েছে। আগত চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক।

সোমবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সবশেষ আপডেট। অন্য যে যাই বলুক, কেউ যেন বিভ্রান্ত না হয়।

তিনি আরও বলেন, যদিও তিনি সঙ্কটের মধ্যে, গুরুতর অসুস্থ। কিন্তু গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন আজও সে রকমই আছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...