1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে মেশিন দুর্ঘটনায় যুবকের কব্জি বিচ্ছিন্ন ৫ দিন ধরে বিদ্যুৎ নাই চুনারুঘাটে দেউন্দি ও লাল চান্দ চা বাগানে কোটি টাকার ক্ষতি, যেকোনো সময় চা শ্রমিকরা রাজপথে আন্দোলনে নেমে বিদ্যুৎ অফিস ঘেরাও করবে মানিকগঞ্জে বৈশাখী টিভির সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অধ্যক্ষ রফিকুল ইসলামের উদ্যোগে ব্যতিক্রমধর্মী মা সমাবেশ: শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে নতুন দৃষ্টান্ত শিরোনাম:বাগেরহাটের শরণখোলায় সীমান্তে পাচারের সময় কিশোরীসহ দুই পাচারকারী আটক। বরগুনায় ১৬ বছরের এক কিশোরকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে: ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন

৫ দিন ধরে বিদ্যুৎ নাই চুনারুঘাটে দেউন্দি ও লাল চান্দ চা বাগানে কোটি টাকার ক্ষতি, যেকোনো সময় চা শ্রমিকরা রাজপথে আন্দোলনে নেমে বিদ্যুৎ অফিস ঘেরাও করবে

  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

………………………….. সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ সবুজ পাহাড় আর ঘন ঘন বন ভূমির মাঝে অবস্থিত শতাব্দীর প্রাচীন এই চা শিল্পের ইতিহাস প্রায় ২ শ বছরের । প্রজন্মের পর প্রজন্ম ধরে চা শ্রমিকদের নিরলস পরিশ্রমে টিকে আছে এই ঐতিহ্য। বর্তমানে দেশের মোট চা উৎপাদনে বড় একটি অংশ ই আসে এই হবিগঞ্জ জেলার ২৪ টি চা বাগান থেকে যার- মধ্যে রয়েছে ৫ টি সরকারি চা বাগান ন্যাশনাল টি কোম্পানি। তবে এই সম্ভাবনা ময় শিল্প আজ পড়েছে চরম সংকটে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি ও লাল চান্দ চা বাগানে ৫ দিন ধরে বিদ্যুৎ না থাকায় থমকে গেছে চা উৎপাদন। বিশেষ করে বিএনপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুর্শেদ খান এর মালিকানাধিন দেউন্দি টি কোম্পানির অধীনে দেউন্দি ও লাল চান্দ চা বাগানে পুরোপুরি বন্ধ রয়েছে কারখানা কার্যক্রম। সরজমিনে উপজেলার দেউন্দি ও লাল চান্দ চা বাগানে কারখানা গুলোতে দেখা যায় , বাগান গুলোতে মজুদ রয়েছে প্রায় দুই লক্ষাধিক কেজি কাঁচা চা -পাতা। যেখান থেকে উৎপাদনের কথা ছিল প্রায় ৫০ হাজার কেজি চা। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে সংরক্ষণ করা এই কাঁচা চা – পাতা গুলো এখন পচে নষ্ট হয়ে যাচ্ছে । এতে করে চা শিল্পে প্রায় কোটি টাকার উর্ধে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব আয়। ৫ দিন ধরে অবহেলা করে পল্লী বিদ্যুৎ লাইন মেরামত না করার কারণে বন্ধ হয়ে আছে দেউন্দি ও লাল চান্দ চা বাগানের কারখানা । ফলে গত ২৬ এপ্রিল থেকে চা বাগানে কাজ হীন হয়ে পড়েছে হাজার হাজার চা শ্রমিক। দেউন্দি ও লাল চান্দ চা বাগানের কর্মরত চা শ্রমিকরা জানান , আমরা প্রতিদিন চা বাগানে কাজ করে খাই। পাঁচ দিন ধরে কাজ বন্ধ, আয় -রোজগার কিছুই নাই । ঘরে বসে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে । তবে বারবার চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসে কর্মকর্তা সাথে যোগাযোগ করে ও এখনো চা বাগানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না চা বাগানে। বিদ্যুৎ সংযোগ না দিলে শেষ পর্যায়ে চা বাগানের হাজার হাজার চা শ্রমিকরা রাজপথে আন্দোলন ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করবে বলে হুশিয়ার করে । লাল চান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ হুমায়ুন আহমেদ চৌধুরী বলেন , দেউন্দি ও লাল চান্দ চা বাগানের কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে চা উৎপাদন । দুটি চা বাগানে মজুদ রয়েছে প্রায় দুই লক্ষাধিক কেজি কাঁচা চা – পাতা পঁচে যাচ্ছে । ৫ দিন ধরে বিদ্যুৎ সংকটের কারণে সেই কাঁচা চা – পাতা গুলো নষ্ট হওয়ায় চায়ের মান ভালো হবে না । এতে করে চা শিল্পে দুটি চা বাগানের ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় কোটি টাকার উর্ধে । অপর দিকে ক্ষতির মুখে পড়ছে সরকার – কমছে রাজস্ব আয় । তিনি আরো বলেন , শুধু ব্যক্তি মালিকানাধীন নয় – সরকারি বাগান গুলোর অবস্থা একই। কারখানা চাকা থেমে গেছে । বন্ধ হয়ে আছে চা উৎপাদন । তিনি আরো বলেন , এপ্রিল মাসের শুরুতেই প্রতিদিন ১২ – ১৩ ঘন্টা লোডশেডিং করে আসছে । কিন্তু ২৬ এপ্রিল থেকে পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করেছে। সারাদেশে জ্বালানির ঘাটতির পাশাপাশি বিদ্যুৎ না থাকায় চা কারখানা স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। চুনারুঘাট পল্লী বিদ্যুৎ অফিসের সহকারি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জুনায়দুর রহমান বলেন , সাম্প্রতিক সময়ে ঘন ঘন কালবৈশাখী ঝড় – তুফান এর কারণে চুনারুঘাট উপজেলা সহ সহ জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা দেখা দিয়েছে । চা- বাগান সহ বিভিন্ন শহর – গ্রাম অঞ্চলে মেইন তারের উপর অতিরিক্ত গাছ-গাছালি সহ বিদ্যুৎ পোল ভেঙে পড়েছে । এর মধ্যে চুনারুঘাট উপজেলায় চা বাগান সহ গ্রাম অঞ্চলে ভিষণ গাছগাছালি পড়ে অনেক ক্ষতি হয়েছে । এর মধ্যে চা বাগানে বিদ্যুৎ লাইন স্বাভাবিক রাখতে এবং দ্রুত পুনরায় চালু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে । খুব শ্রীগ্রই সমস্যার সমাধান করা সম্ভব হবে । পুরো উপজেলায় যে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ সমস্যা রয়েছে , চা বাগান সহ সকল এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার চেষ্টা চলছে ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...