1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

নবীনগরে মেশিন দুর্ঘটনায় যুবকের কব্জি বিচ্ছিন্ন

  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধান মাড়াই করতে গিয়ে মেশিন দুর্ঘটনায় আরমান (২২) নামে এক যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কনিকাড়া দক্ষিণ পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত আরমান ওই এলাকার কামাল মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে একটি গৃহস্থ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন আরমান ও তাঁর সহকর্মীরা। কাজের এক পর্যায়ে ব্যবহৃত ‘ভোমা’ মেশিনটি হঠাৎ বন্ধ হয়ে যায়। মেশিন পরিষ্কার করার জন্য আরমান ভেতরে হাত দিলে আকস্মিকভাবে সেটি চালু হয়ে যায়। এতে তাঁর ডান হাতের কব্জি মেশিনের ভেতরে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও অবস্থার অবনতির কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ঝুঁকিপূর্ণ কৃষিযন্ত্র ব্যবহারে প্রয়োজনীয় সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা না মানার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, কৃষিযন্ত্র ব্যবহারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে মেশিন সম্পূর্ণ বন্ধ রয়েছে কি না তা নিশ্চিত হয়ে তবেই পরিষ্কার বা মেরামতের কাজ করা উচিত।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...