1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

বেতাগীতে শ্রমিক দিবসে র‌্যালি ও আলোচনা

  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

স্বপন কুমার ঢালী, বেতাগী :বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই উপজেলা জুড়ে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এ দিবস উপলক্ষে সককল দশটায় বেতাগী পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন পেশার শ্রমিক, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। র‌্যালিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র‌্যালি শেষে পৌর অডিটোরিয়াম মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান কবির, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মো. জলিলুর রহমান খান নান্না, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম পান্না, সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাকির হোসাইন, সাবেক উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. কামাল হেসেন খান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আতিকুর রহমান পল্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেছার উদ্দিন খান । স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।আলোচনা সভায় বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপরই দেশের অর্থনীতির ভিত দাঁড়িয়ে আছে। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো. শাহজাহান কবির মহান মে দিবস আমাদের শ্রমিক আন্দোলনের ইতিহাস ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়।এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে শ্রমিকদে মধ্যে খাবার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...