1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত

  • আপলোডের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি॥

ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এতে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো: সোহরাব হোসেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার, আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান মাষ্টার, জেএসডি নেতা মো: মিজান তালুকদার, মো: গোফরান, সঞ্জয় কুমার শীলসহ দলীয় নেতৃবৃন্দ| সভাপতির ভাষনে আলহাজ্ব মো: সোহরাব হোসেন বলেন, ১৮৮৬ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৮ ঘন্টা শ্রমের দাবীতে শ্রমিক আন্দোলন করেছিলেন| ওই দিন ১১ জন শ্রমিক মৃত্যুবরণ করেন| তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিবছর ১ম শ্রমিক দিবস পালন করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে|তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের পাশে অতীতে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো| সভাপতি আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন|এছাড়াও ঝালকাঠিতে সরকারী ও বেসরকারীভাবে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে| জেলা বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল এবং কৃষক দল জেলা ও উপজেলা শাখার আয়োজনে ভিন্ন ভিন্নভাবে আলোচনাসভা ও রেলি আয়োজন করেছে|

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...