1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে  চলছে পারাপার

  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ফারুক মাহমুদ

ঃচুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুঃখ খোয়াই নদী। এই নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। বিশেষ করে বর্ষা মৌসুমে যাতায়াতের এই কষ্ট চরম আকার ধারণ করে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা-শ্রমিক ও শিক্ষার্থীরা। রেমা চা-বাগানের শ্রমিকরা জানান, প্রতিদিন কাজের প্রয়োজনে তাদের এই নদী পার হতে হয়। কিন্তু সেতু না থাকায় সময়মতো কাজে যোগ দেওয়া সম্ভব হয় না। অন্যদিকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা প্রায়ই জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে। অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই নদী এখন বড় বাধা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা এখানে একটি সেতুর দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর বাস্তবায়িত হয়নি। একটি স্থায়ী সেতুর অভাবে এই অঞ্চলের কৃষিপণ্য ও চা-পাতা পরিবহনে খরচ এবং সময় দুটোই বাড়ছে। স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মিত হলে শুধু আমাদের যাতায়াত সহজ হবে না, বরং পুরো এলাকার জীবনযাত্রার মান উন্নত হবে। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, অচিরেই এই স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...