1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রবাসী নেতা মাওলানা হারুনুর রশীদের প্রার্থিতা ঘোষণা

  • আপলোডের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

মোঃ আল আমিন রোহেল (মানিকগঞ্জ প্রতিনিধি)

:আসন্ন মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। এরই মধ্যে মেয়র পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে নির্বাচনী মাঠে বেশ সরব হয়ে উঠেছেন বিএনপির প্রবাসী নেতা মাওলানা হারুনুর রশীদ রাহমানী।মাওলানা হারুনুর রশীদ রাহমানী বর্তমানে সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা সভাপতি এবং মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। “নিরাপদ, সুন্দর, আধুনিক মানিকগঞ্জ—আমাদের সম্মিলিত স্বপ্ন”এই দূরদর্শী স্লোগানকে সামনে রেখে ইতিমধ্যেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন মাওলানা হারুনুর রশীদ রাহমানী। তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন।নির্বাচনী প্রচারণায় তিনি মানিকগঞ্জ পৌরসভাকে একটি উন্নত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে:পরিকল্পিত উন্নয়ন:শহরের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন।কর্মসংস্থান ও যুব উন্নয়ন: যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।নাগরিক সেবা:প্রতিটি নাগরিকের জন্য মৌলিক ও আধুনিক সেবা নিশ্চিত করা।পরিবেশবান্ধব শহর: বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। প্রবাসে ও দেশে সমান জনপ্রিয়মাওলানা হারুনুর রশীদ রাহমানী মানিকগঞ্জ জেলা বিএনপির একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের মাটি ও মানুষের সাথে তার যোগাযোগ সবসময়ই নিবিড় ছিল। বিশেষ করে জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও এই সেবামূলক ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তিনি।স্থানীয় সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই তার এই প্রার্থিতাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...