1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের আশঙ্কায় মানববন্ধন, ভিটাবাড়ি রক্ষায় কঠোর হুঁশিয়ারি

  • আপলোডের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সিলেট রিপোর্টার: শফিকুল ইসলাম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের দলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের আশঙ্কায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী এবং নূরে মদিনা মাদ্রাসা কর্তৃপক্ষ।রবিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার ঢালার পার মোস্তফা নগর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম। বক্তারা জানান, সরকারের বৈধ ইজারার প্রতি তাদের কোনো আপত্তি নেই। তবে ইজারা বহির্ভূত এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি বেড়ে যাচ্ছে, যা ফসলি জমি, বসতভিটা, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।সভায় বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দলাই নদীর নির্ধারিত সীমার বাইরে বালু উত্তোলনের চেষ্টা করছে। তারা বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন শুরু হলে নদীতীরবর্তী বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারের বৈধ ইজারাকে আমরা স্বাগত জানাই। কিন্তু কোনোভাবেই ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন মেনে নেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিয়েও গ্রামের অস্তিত্ব রক্ষা করা হবে।তারা আরও বলেন, “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কারো ভিটাবাড়ি নদীগর্ভে বিলীন হতে দেব না। কোনো মসজিদ, মাদ্রাসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান নদীভাঙনের শিকার হোক, তা মেনে নেওয়া হবে না।এলাকাবাসী জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলমগীর আলম বলেন, অতীতেও লিজ বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের কারণে ঢালার পার ও দক্ষিণ ঢালার পার মোস্তফা নগর সংযোগ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, “জনগণের চেয়ে বড় কোনো শক্তি নেই। আমার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে স্কুল, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট কিংবা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।”মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়, ইজারা বহির্ভূত এলাকা থেকে যেন কোনোভাবেই বালু উত্তোলন করতে না দেওয়া হয় এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...