1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

মানিকগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : আমিনুর ইসলাম মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই (নিঃ) সুরেশ রাজবংশী এর নেতৃত্বে মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ১০টা ১০ মিনিটে মানিকগঞ্জ সদর উপজেলার আন্দারমানিক এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে আন্দারমানিক এলাকার শহীদ খান ওরফে টুন্ডা শহিদের বসতবাড়ির উঠান থেকে মোসাঃ শিরিন বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।গ্রেফতারকৃত শিরিন বেগম আন্দারমানিক এলাকার বাসিন্দা এবং তার স্বামী শহীদ খান ওরফে টুন্ডা শহিদ বলে জানা গেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...