1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত বেতাগীতে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারাল ১০ মাসের শিশু, চমেক হাসপাতালে স্বজনদের অপেক্ষায় হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নে ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিমের জনসংযোগ ও প্রার্থিতা ঘোষণা বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

মানিকগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ২০ গ্রাম হেরোইন

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার আমিনুর ইসলাম মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই (নিঃ) আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে।বুধবার (২০ মে ২০২৬) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর থানার জয়রা এলাকায় আঃ আলীম সরকারের বাড়ির পশ্চিম পাশের উঠানে অভিযান চালিয়ে আজিজুল হক আশিক (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক পশ্চিম সেওতা এলাকার বাসিন্দা।এ সময় তার দখল থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে আদালতে ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...