1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত বেতাগীতে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারাল ১০ মাসের শিশু, চমেক হাসপাতালে স্বজনদের অপেক্ষায় হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নে ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিমের জনসংযোগ ও প্রার্থিতা ঘোষণা বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

নারীর গৃহস্থালি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাজেট বরাদ্দের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সিনিয়র রিপোর্টার আনিছুরজ্জামান খোকননারীর অবৈতনিক গৃহস্থালি কাজের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।মূল দাবি ও প্রেক্ষাপটস্মারকলিপিতে দেশের অর্থনীতি সচল রাখতে নারীদের দিনরাত হাড়ভাঙা খাটুনির কথা উল্লেখ করে বলা হয়, এই বিশাল অবৈতনিক শ্রমের কোনো আর্থিক মূল্যায়ন না হওয়া চরম বৈষম্যমূলক। নেতৃবৃন্দের উত্থাপিত মূল দাবিগুলো হলো:জিডিপিতে অন্তর্ভুক্তি: নারীর গৃহস্থালি ও যত্নমূলক কাজের (Care Work) আর্থিক মূল্য নিরূপণ করে তা জাতীয় জিডিপিতে (GDP) যুক্ত করতে হবে।বাজেট বৃদ্ধি: নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে আসন্ন জাতীয় বাজেটে জেন্ডার বাজেটিংয়ের আওতায় সুনির্দিষ্ট বরাদ্দ বাড়াতে হবে।সামাজিক নিরাপত্তা: প্রান্তিক ও কর্মহীন নারীদের জন্য বিশেষ সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। নারীর ক্ষমতায়ন কেবল মুখে বললেই হবে না, ঘরের কাজকে ‘কাজ’ হিসেবে গণ্য না করার মানসিকতা থেকে রাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। আমরা আশা করি, আগামী বাজেটে অর্থমন্ত্রী এই ন্যায্য দাবির প্রতিফলন ঘটাবেন। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেতৃবৃন্দ

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...