1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফরহাদের অনিয়ম-দুর্নীতিনারায়ণগঞ্জে ৬ তলা বাড়ি শান্তিবাগে ৩ ফ্ল্যাট

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকদুর্নীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এইচআর অধিশাখার প্রশাসনিক কর্মকর্তা (এও) সৈয়দ ফরহাদ হোসেনের বিরুদ্ধে। তিনি নারায়ণগঞ্জ সিটির ৩নং ওয়ার্ডের ৩ নং রোডের এ ব্লকের ৯৭ নং নিমাই কাশারীতে গড়ে তুলেছেন দুই ইউনিটের ৬ তলা একটি বিশাল বাড়ি, মাতুয়াইলের শান্তিবাগে একই ভবনে ৩টি ফ্ল্যাটসহ বহু সম্পদ। তার বিরুদ্ধে রয়েছে কোটা জালিয়াতির অভিযোগও।সূত্রে জানা যায়, কুমিল্লার জেলার দেবিদ্বারের জসিম উদ্দিনের ছেলে সৈয়দ ফরহাদ হোসেনের এক সময় সহায়-সম্পদ বলতে তেমন কিছু ছিল না। কিন্তু চাকুরী পাওয়ার পর ভাগ্যের চাকা খুলে যায় তার। প্রথম অবস্থায় বেশি কিছু না করতে পারলেও বিগত ১৫ বছরে কামিয়েছেন কোটি কোটি টাকা। হয়েছেন বিপুল সম্পদের মালিক।

বর্তমানে তিনি সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এইচআর অধিশাখায় এও হিসেবে কর্মরত আছেন।চাকুরী করার সুবাদে বিগত সময়ে মন্ত্রী ও সচিবদের সান্নিধ্যে থেকে কাজ করেছেন তিনি। ক্ষমতার খুব কাছাকাছি থেকে অর্থের নাগাল পেয়ে সুযোগের সৎ ব্যবহার করতে ছাড়েননি। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী ও সচিবরা বেকায়দায় পড়ে গেলে কমে যায় ফরহাদ হোসেনের দাপট। বর্তমানে তিনি বিএনপির কিছু নামধারী নেতার সাথে সুসম্পর্ক রেখে চলেছেন।জানা যায়, প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং সচিবের নাম ব্যবহার করে বিভিন্ন সময়ে টেন্ডারে কারসাজি, কমিশন বাণিজ্য ও সহযোগিতার নামে চাকরিতে পদোন্নতি বা বদলির মতো তদবিরের কাজ করে ভারী করেছেন নিজের পকেট, সাজিয়েছেন আখের। গড়ে তুলেছেন বিপুল পরিমাণ সম্পদ। নারায়ণগঞ্জ সিটির ৩নং ওয়ার্ডের ৩ নং রোডের এ ব্লকের ৯৭ নং নিমাই কাশারীতে দুই ইউনিটের ৬ তলা একটি বিশাল বাড়ি, মাতুয়াইলের শান্তিবাগে একই ভবনে ৩টি ফ্ল্যাট, স্ত্রীর কাছে রক্ষিত আছে প্রায় ২০/২৫ ভরি স্বর্ণ, বিভিন্ন ব্যাংকে আছে এফডিআর। ট্যাক্স ফাইলে জমা রয়েছে দেড় কোটি। প্রশ্ন উঠেছে-একজন প্রশাসনিক কর্মকর্তা কিভাবে করেছেন এত বিপুল পরিমাণ সম্পদ?এখানেই শেষ নয়, সৈয়দ ফরহাদ হোসেনের বিরুদ্ধে রয়েছে কোটা জালিয়াতিরও অভিযোগ। তার বর্তমান এবং স্থায়ী ঠিকানা গ্রাম-নিমাই কাশারী, উপজেলা-নারায়ণগঞ্জ সদর, জেলা-কুমিল্লা। জন্মস্থানে দেখা যায় কুমিল্লা জেলার দেবিদ্বার, যা এনআইডির সার্ভার কপিতে পাওয়া যায়। কিন্তু সৈয়দ ফরহাদ হোসেন যে এনআইডি কার্ডটা ব্যবহার করছেন, সেই এনআইডি কার্ডটি এক হলেও দেখা যায়, নিমাই কাশারী পোঃ খোদ্দঘোষপাড়া, সানারপাড় নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।এ বিষয়ে জাতীয় সাপ্তাহিক বিশ্বমিডিয়ার প্রতিনিধি স্বাস্থ্যের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনের সাথে তার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার জন্মস্থান কুমিল্লা, কিন্তু আমার বাবা বাড়ি করেছেন নারায়ণগঞ্জে, সেই সূত্রে আমি নারায়ণগঞ্জের বাসিন্দা। পরে তার বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয় জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...