1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

মাধবপুরে মহাসড়কে ২৫০ টি মেহগনি বল্লী ট্রাক সহ একজন আটক করেছে বন বিভাগ

  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জে মাধবপুর উপজেলায় সিলেট – ঢাকা মহাসড়কে জগদীশপুর বিট কাম চেক স্টেশন এলাকায় ২৫০ টি মেহগনি বল্লী ভর্তি ট্রাক সহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোর রাতে সাড়ে ৫ টা দিকে মাধবপুর উপজেলার রঘুনন্দন বন রেঞ্জের অভিযানে এই অবৈধ মেহগনি বল্লী (গোল কাঠ) আটক করা হয় । জানাযায় , সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আব্দুর রহমান এর দিক নির্দেশনায় রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ রহু ইয়ান এর নেতৃত্বে জগদীশপুর বন বিট কর্মকর্তা (ডেপুটি ফরেস্ট রেঞ্জার) জহিরুল ইসলামের অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে মেহগনি বল্লী ( গোল কাঠ) ভর্তি গাড়িটি সিলেট – ঢাকা মহাসড়কে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশন সামনে সিগনাল দিলে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় । এসময় ২৫০ টি মেহগনি বল্লী ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো – ট – ২২ – ০৩৫১) সহ গাড়ি চালক মোঃ সবরুজ্জামানকে আটক করা হয় । অভিযান পরিচালনাকারী রঘুনন্দন বন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এম এইচ বহু ইয়ান জানান , কিছু দুষ্কৃতিকারী লোক বন আইন অমান্য করে রাতের আঁধারে অবৈধ ভাবে মহাসড়ক দিয়ে অবৈধ ভাবে বনাঞ্চল গাছ পাচার করে থাকে। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আটককৃত মেহগনি বল্লী (গোল কাঠ) সহ ট্রাকটি জব্দ করেছি , যা বন বিভাগে হেফাজতে আটক আছে। ভবিষ্যতে গাছ চুরির বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...