1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার অনুষ্ঠিত বেতাগীতে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাকে হারাল ১০ মাসের শিশু, চমেক হাসপাতালে স্বজনদের অপেক্ষায় হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নে ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ ইব্রাহিমের জনসংযোগ ও প্রার্থিতা ঘোষণা বন্দরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত ঈদগাঁওতে ব্যবসায়ী সুজয়ের উপর হামলা -৫০ হাজার টাকা ছিনতাই মোটরসাইকেল ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ বরিশালে মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ কক্সবাজারের পর্যটন শিল্প ধ্বংসের শঙ্কা, উচ্ছেদ অভিযান বন্ধের দাবি -এমপি লুৎফুর রহমান কাজলের বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১

হবিগঞ্জের ৪টি চা বাগানে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু

  • আপলোডের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ ৭ দফা দাবীতে হবিগঞ্জের ৪টি চা বাগান অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে চা শ্রমিকরা। সোমবার (২৫ মে) সকাল থেকে হবিগঞ্জের চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা ও মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে কর্মবিরতি শুরু শ্রমিকরা।চা শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত তলবি (সাপ্তাহিক বেতন) পাচ্ছেন না ৪ বাগানের শ্রমিকরা। ফলে বাগানের প্রায় ৫ হাজার শ্রমিক চরম সংকটে পড়েছেন। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন শ্রমিকরা। এতে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে বাগানজুড়ে। ফলে শ্রমিকদের বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে, গত ৬ মে বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গলে মালিক,শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপাক্ষিক একটি বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সিদ্ধান্ত হয় দ্রুত শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করার জন্য। এছাড়াও বর্ষা শুরু আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা,বকেয়া বেতন, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলব প্রদান করার সিদ্ধান্ত হয়। কিন্তু কিন্ত মালিকপক্ষ সিদ্ধান্ত পূরণ না করায় দেঊন্দি কোম্পানির ৪টি বাগানের শ্রমিকরা আজ থেকে কর্মবিরতি শুরু করে। সকাল থেকে শ্রমিকরা বাগান ও ফ্যাক্টরিতে না গিয়ে নাট্য মন্দিরের অবস্থান নেন। এ ব্যাপারে দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন – দেউন্দি কোম্পানির অধীনে ৪টি বাগান রয়েছে। দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা অবহেলিত অবস্থায় রয়েছে। মালিকপক্ষ ২০২২ সাল থেকে শুধু সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। এমনকি গত ৬ তারিখ শ্রীমঙ্গলে সভার সিদ্ধান্তও তারা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে শ্রমিকরা আজ থেকে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। আমাদের ৭ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...